হাওড়ায় নেতাজীকে স্মরণ করে মহা সাইকেল র্যালি
দি নিউজ লায়নঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো হাওড়ায়। নেতাজী জন্মজয়ন্তী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার উদ্যোগে শুক্রবার বিকেলে ওই সাইকেল র্যালির সূচনা হয়।
রামরাজাতলা শঙ্কর মঠ থেকে সাইকেল র্যালি শুরু হয়। র্যালি বেনারস রোড আজাদ হিন্দ স্কুল নেতাজী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। বিভাস হাজরা বলেন, "নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আমরা আজকে এই সাইকেল র্যালি করেছি।
হাওড়ার রামরাজাতলা শঙ্কর মঠ, যেখানে একসময় নেতাজী সুভাষ চন্দ্র বসু এসেছিলেন। সেই শঙ্কর মঠ থেকে আমরা আজ সাইকেল র্যালি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহিত করা। এরাই বাংলার আগামী দিনের ভবিষ্যৎ দেখাবে। তাই নেতাজীকে আরও বেশি করে সকলের কাছে তুলে ধরতে হবে।"

Post a Comment