সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিন এসে পৌছালো
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিন এসে পৌঁছাল।প্রাথমিক পর্বে স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানা গেছে। প্রথম ডোজ নেওয়ার নির্দিষ্ট সময় দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
তার জন্য মজুদ রাখা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচারে ভ্যাকসিন।নির্দিষ্ট টেম্পারেচারে গাড়িতে করে করা পুলিশের নিরাপত্তা মধ্যে দিয়ে ভ্যাকসিন এসে পৌঁছায় ক্যানিং মহকুমা হাসপাতালে।এরপর এই ভ্যাকসিন সুন্দরবনের বাসন্তী ও গোসবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। সাধারন মানুষ এই ভ্যাকসিন পাবে না হসপিটাল সূত্রে জানা যায়।

Post a Comment