ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার এক যুবক - The News Lion

ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়নঃ    ছাত্রীকে অপহরণের ঘটনায় পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা খণ্ডঘোষ থানা এলাকায়। ধৃতের নাম শেখ আরিফ। বর্ধমান থানার দুবরাজদিঘিতে তার বাড়ি। পুলিস জানিয়েছে, খণ্ডঘোষ থানার উদয়কৃষ্ণপুর এলাকায় বছর পনেরোর ওই ছাত্রীর বাড়ি। গত ২৮ ডিসেম্বর সকাল ৯টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না।


 বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আরিফ ও তার এক আত্মীয় ছাত্রীকে অপহরণ করেছে। এরপরই ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে ছাত্রীকে নিয়ে অভিযুক্ত খণ্ডঘোষ থানায় আত্মসমর্পণ করে।


 এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৮ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.