সেন্ট্রাল সার্ভারের সমস্যায় দুশ্চিন্তায় স্বাস্থ্য কর্তারা
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দার্জিলিং সহ পাঁচ জেলায় ভ্যাকসিন সরবরাহ। ১৬ই জানুয়ারি দার্জিলিং জেলার পাহাড় ও সমতল মিলে পাঁচটি ভ্যাক্সিনেশন কেন্দ্রের ৫০০ ডোজ প্রদান। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে জেলায় ৯০০০ স্বাস্থ্য কর্মীদের মিলবে ভ্যাকসিন। জেলার সমতলের চূড়ান্ত তালিকায় ভ্যাকসিনেসন কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, খড়িবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথম প্রোগ্রাম সেশনের ভ্যাকসিনেশন কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয়েছে।
পাহাড়ের দার্জিলিং জেলা হাসপাতালে ও কার্শিয়াং স্বাস্থ্য কেন্দ্রেকে ভ্যাকসিনেশন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত ভাবে নির্ধারিত এই পাঁচ কেন্দ্রকে ৫০০ডোজ দেওয়া হবে। বৃহস্পতিবার দার্জিলিং পাহাড়ি ক্ষেত্রের দুই কেন্দ্রে অন্যান্য জেলার সঙ্গেই নির্দিষ্ট ১০০টি করে কোভিশিল্ডের ডোজ পাঠনো হয়েছে। তবে শিলিগুড়ির মহকুমার সমতলের ক্ষেত্রে শুক্রবার রাত কিংবা শনিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়াকিং কুলারে ভ্যাকসিনেশন কেন্দ্র গুলিতে স্থানান্তরিত করা হবে ভ্যাকসিন। ১৬ই জানুয়ারি টিকাকরনের সূচনাপর্বের পর জেলার সেনাছাউনিগুলির জন্য ব্যাংডুবি সেনা ছাউনিতে পৌঁছানো হবে ভ্যাকসিন বক্স। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারীক জানান ইতিমধ্যেই ড্রাইরান করানো হয়েছে সেনা ছাউনি গুলিতে সেনার স্বাস্থ্যকর্মীদের।
সেনা আধিকারিকের চিঠি মিললেই পাঠানো হবে ভ্যাকসিন। জানা যাচ্ছে ০.৫এমএল ডোজ দেওয়া হবে প্রত্যেককে। প্রত্যেক টিকা প্রাপকের কাছে প্রথম পর্যায়ে মোবাইলে মেসেজ এর পর অনুপস্থিতি হলে দ্বিতীয়বার ফের উক্ত ব্যক্তিকে মেসেজেই মাধ্যমে জানানো হবে। এই প্রক্রিয়ায় পুরোটাই সম্পন্ন হবে পোর্টালের মাধ্যমে। আর এতেই দুশ্চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে। জানা যাচ্ছে ভ্যাকসিন রিসিভের পর নিয়মানুযায়ী তা পোর্টালে আপডেট করতে গিয়ে দীর্ঘক্ষণ সার্ভার সমস্যায় ভুগতে হয়।
ফলে ভ্যাকসিন দেওয়ার দিন থেকে কতটা সমস্যা তৈরি হবে গ্রাহকদের তথ্য লিপিবদ্ধকরনের ক্ষেত্রে তা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। ১৬ই জানুয়ারির পরই সোমবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ইমুনাইজেশন করে টিকাকরন করা হবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের বিভাগীয় প্রধান গৌতম ধর বলেন পাঁচ জেলার জন্য মোট ৫৪,০০০হাজার ডোজ এসেছে। জেলায় প্রথম ধাপে ১৫,০০০ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৫০% অর্থাৎ ৯০০০জনকে ভ্যাকসিন দেওয়া হবে।

Post a Comment