আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ - The News Lion

আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

 


দি নিউজ লায়নঃ   আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাঁচলা থানার চড়া পাঁচলা এলাকার সেপাই পাড়ায়। ঘটনায় পাঁচলা থানার দুই পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনায় পলাশ সেপাই ও শাকিল সেপাই সহ বেশ কয়েকজন দুষ্কৃতী বিরুদ্ধে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা রুজু করেছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার চড়া পাচলা এলাকায় দুয়ারে সরকার শিবির চলছিল। অভিযোগ শিবির চলাকালীন স্থানীয় দুই দুষ্কৃতী পলাশ ও শাকিল সহ বেশ কয়েকজন দুষ্কৃতী শিবিরে গিয়ে ঝামেলা করছিল। 


স্থানীয় সূত্রে খবর পলাশ ও শাকিল এলাকায় নানা দুষ্কর্ম করে বেড়ায় তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও আছে। এদিকে ঝামেলার খবর পেয়ে পাঁচলা থানার কনষ্টবল অরুণ বিশ্বাস সহ সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্ত কে ধরে ফেলে। অভিযোগ পুলিশ তুই অভিযুক্তকে ধরে গাড়িতে তোলার সময় তারা পুলিশকে ধাক্কাধাক্কি করে পালাতে যায়।


 পালানোর সময় পলাশ রাস্তায় পড়ে গেলে তার বুক ফেটে যায় রক্ত বের হতে থাকে।  অভিযোগ এরপরেই পলাশের সহযোগীরা পুলিশকে ঘিরে তাদের মারধর শুরু করে। এরই ফাঁকে পলাশ সহ অন্যান্য দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়।এদিকে পুলিশকে মারধর এর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁচলা থানার বিশাল পুলিশবাহিনী নামানো হয় রেফ। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কর্তা জানান দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.