বেআইনিভাবে সরকারি জমিতে পাঁচিল তোলার চেষ্টা বিদ্যুতের, রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা
দি নিউজ লায়নঃ গায়ের জোরে বেআইনি ভাবে রাজ্য সরকারের জমির ওপর পাঁচিল তোলার অভিযোগ উঠল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। বোলপুর দমকল বিভাগের সামনে বুধবার সকাল থেকে পাঁচিলের উচ্চতা বাড়ানোর কাজ শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে এলাকার মানুষ পাঁচিল তোলার কাজ বন্ধ করে দেয়।
বিশ্বভারতীর যে অতিরিক্ত 5 ইঞ্চি প্রাচীর নির্মাণ করে করে তা পূর্ত দপ্তরের। পাঁচিলের গা ঘেষে বেশ কিছু দোকান ছিলো। পাঁচিলের উচ্চতা বৃদ্ধির জন্য তাদের কে উঠে যেতে হয়। ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঠিকাদার সুদীপ দও বলেন, কয়েকশো মানুষ কাজ বন্ধ করে দেওয়ার আবেদন করে, আমরা কাজ বন্ধ করে দিই। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি বুঝে নেবে। এদিকে গোটা ঘটনার জেরে বিশ্বভারতীর উপাচার্য কে তীব্র আক্রমণ করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, 'বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নেশাগ্রস্ত, উনি পাগল হয়ে গেছেন, তাই একের পর এক উল্টোপাল্টা কাজ করছে।
একজন শিক্ষিত, আদর্শবান মানুষ এরকম কাজ করতে পারেন না।' বিশ্বভারতীর প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিক, সুবোধ মিএ বলেন,একের পর এক আন্দোলনে উপাচার্যের মুখে কালি লেপে দিয়েছে। তাই তিনি তার ক্ষমতা প্রদর্শন করে বিশ্বভারতীতে আধিপত্য কায়েম করতে চাইছেন। তাই পরপর গনবিরোধী কার্যকলাপে মেতে উঠছেন। স্বাভাবিকভাবেই ওনাকে মানুষের বিদ্রোহের মুখোমুখি হতে হবে এবং সর্বশেষ বিশ্বভারতী ছেড়ে চলে যেতে হবে।

Post a Comment