বাসের ধাক্কায় মৃত্যু বালিতে - The News Lion

বাসের ধাক্কায় মৃত্যু বালিতে

 


দি নিউজ লায়নঃ   হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব‍্যক্তির। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালি বাজার এলাকায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই ব‍্যক্তির নাম বাসুদেব ঘোষ। তাঁকে ধাক্কা মারে ৫১ নম্বর রুটের একটি বেসরকারি বাস।


 আহত অবস্থায় তাঁকে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই ব‍্যক্তির। ঘটনার তদন্তে নামে বালি থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.