তৃণমূলের উদ্যোগে শালবনির কয়মাতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব পদযাত্রা - The News Lion

তৃণমূলের উদ্যোগে শালবনির কয়মাতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব পদযাত্রা

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার স্বামী বিবেকানন্দের  ১৫৮ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়মা  থেকে ভীমপুর পর্যন্ত যুব পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের  ব্লক সভাপতি গৌতম বেরা ,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ দেব সিংহ, জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক দিব্যেন্দু মাহাতো ও তৃণমূল কংগ্রেসের নেতা সনত মাহাতো সহ আরো অনেকে। 


ওই পদযাত্রায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা শামিল হয়েছিলেন। পদযাত্রা থেকে বাংলা কে গুজরাট হতে দেওয়া হবে না বলে স্লোগান দেওয়া হয়। বলা হয় বাংলা বাংলার থাকবে বাংলা কোনদিন গুজরাট হবেনা। পদ যাত্রার শেষে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো  যুব সমাজের প্রতিটি সদস্যকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


 যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলায় মাথাচাড়া দিতে না পারে তিনি বলেন বিজেপি শুধু দেশের শত্রু নয় বাংলার শত্রু বাঙালির শত্রু ।এরা বাংলা বিরোধী। এই বাংলা বিরোধী বিজেপি কে বাংলা ছাড়া করতে হবে ।তাই যুগপুরুষ যুগাবতার প্রতীক স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করার জন্য ।তাই তিনি সকলকে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করার তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.