সুন্দরবনে ফের দেখা মিলল রয়‍্যাল বেঙ্গলের, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় বার - The News Lion

সুন্দরবনে ফের দেখা মিলল রয়‍্যাল বেঙ্গলের, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় বার

 


দি নিউজ লায়নঃ    48 ঘণ্টার মধ্যে ফের সুন্দরবনে 'রয়্যাল' দর্শন। এবারও ঘটনাস্থল সেই দোবাঁকির  জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে 18 জনের একটি পর্যটক এর দল মঙ্গলবার সুন্দরবন বেড়াতে আসে। গদখালি থেকে তারা লঞ্চে সুন্দরবনের জঙ্গলের দিকে যাওয়ার সময় হঠাৎই দেখতে পায় ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেরিয়ে আসছে দক্ষিণরায়।


 বেশ কয়েক মিনিট ধরে পর্যটকদের দর্শন দেওয়ার পর ধীরে ধীরে সে জঙ্গলের ভিতরে চলে যায় পর্যটকদের অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন। সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দেখা মেলায় খুশি পর্যটকরা। এর আগে শনিবার বিকেলে সুন্দরবনের দো-বাঁকির জঙ্গলেই একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল এর দেখা পেয়েছিলেন পর্যটকরা। সেদিন প্রথমে কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে পরে নদী পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জঙ্গলে চলে যায় তিনটি বাঘ। 


আচমকা চোখের সামনে দক্ষিণরায়ের দেখা পেয়ে চমকে যেন পর্যটকেরা। পরে অবশ্য ক্যামেরাবন্দী করেন তিন বাঘের একসঙ্গে নদী পেরোনোর বিরল দৃশ্য। সুন্দরবনে বাঘ দেখা দেওয়ার ঘটনায় খুশি এলাকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাদের আশা দীর্ঘ লকডাউনে বিশাল পরিমাণ ক্ষতি তাদের হয়েছে বাঘ দেখার আনন্দে আরো বেশি করে পর্যটক নতুন বছর সুন্দরবন আসবেন ফলে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে পারবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.