বাড়ি ধসে নিহত দুই নাবালক ভাই
দি নিউজ লায়নঃ বাড়ির দেওয়াল ধসে মর্মান্তিক পরিণতি ঘুমের মধ্যেই মৃত্যু হল দুই নাবালক ভাইয়ের। মৃতরা হল সেখ মনসুর (১৩) ও সেখ ওয়াসিন (৬)। তাদের বাড়ি জুনপুট থানার মুরাবনিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে গোটা পরিবার তাদের মাটির বাড়িতে ঘুমিয়ে ছিল সেই সময় আচমকা ভেঙ্গে পড়ে মাটির বাড়ির একাংশ দেয়াল চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয় মনসুর এবং ওয়াসিনের।
পরিবারের বাকি সদস্যরা কোনক্রমে রক্ষা পান ধ্বংসস্তূপ সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে কিভাবে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি প্রশাসনিক সমস্ত রকম সহায়তা ওই পরিবারকে করা হচ্ছে।

Post a Comment