লক্ষাধিক টাকার গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ লক্ষাধিক টাকার গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার আঙ্গারমনি এলাকায়। ধৃতদের চাচোল মহাকুমা আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম ছোটোন নাগ (২৪), পলাশ দাস (২৪), বিশ্বনাথ বর্মন (২৯), বিধান দাস (২৩), মন্টু বর্মন (৫৬)। শুক্রবার রাত্রিবেলা কোচবিহারের দিনহাটা থেকে হরিশ্চন্দ্রপুর এর দিকে গাড়ি আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাংলা বিহার লাগোয়া হরিশ্চন্দ্রপুর আঙ্গারমনি এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে।এরপর তল্লাশী চালালে উদ্ধার হয় ৩২ কেজি গাঁজা। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বাইশ টি গাঁজার প্যাকেট তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং বাকি গাঁজা গাড়ির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সুত্রে গিয়েছে, ধৃতদের মধ্যে ছোটন নাগ এর আগেও দু-বার গাঁজা পাচারের জন্য ধরা পড়েছে। আপাতত এই পাঁচ জনকে জেল হেফাজতে রেখেছে পুলিশ।এর পেছনে কোনো বড়োসড়ো দল জড়িত আছে কী না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Post a Comment