পরাক্রম দিবসে মিলিটারি ক্যাম্পের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা - The News Lion

পরাক্রম দিবসে মিলিটারি ক্যাম্পের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা

 


দি নিউজ লায়নঃ     দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে সামনে রেখে 'পরাক্রম দিবস' উপলক্ষে  দিনভর মুর্শিদাবাদের  নবগ্রাম মিলিটারি ক্যাম্প ও সিঙ্গার হাইস্কুলের যৌথ উদ্যোগে দশ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করে। পলসন্ডা ভোলাডাঙ্গা ময়দান থেকে শুরু হয়ে সিঙ্গার হাইস্কুলে  ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। 


পুরুষ ও মহিলা বিভাগে নবগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্তের আট থেকে আঠারো বছরের শতাধিক ছেলেমেয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেট কর্নেল সুবেন্দু বোস, সিও নবগ্রাম মিলিটারি ক্যাম্প গৌরব শুধন, সিঙ্গার হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল এবং নবগ্রাম ব্লক যুব কল্যাণ আধিকারিক গোবিন্দ রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। 


প্রতিযোগিতা শেষে পুরুষ ও মহিলা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। ম্যারাথন প্রতিযোগিতা দেখার পাশাপাশি প্রতিযোগীদের উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দারা জমায়েত করেন। ডেপুটি কমান্ডার কর্নেল  সুবেন্দু বসু বলেন,"দেশের বীর সন্তানদের জন্মদিন উপলক্ষে একদিন আগে এই ধরনের ক্রীড়াপ্রেমীদের নিয়ে তেমন অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা সকলে গর্বিত"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.