হাওড়ায় ব্যুরো অফ ইনভেস্টিগেশন দপ্তরের হানা, উদ্ধার প্রচুর তামাকজাত পণ্য - The News Lion

হাওড়ায় ব্যুরো অফ ইনভেস্টিগেশন দপ্তরের হানা, উদ্ধার প্রচুর তামাকজাত পণ্য



দি নিউজ লায়নঃ    কর ফাঁকি দিয়ে বেআইনি উপায়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যবসায়ী। এর বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য জিএসটির ব্যুর অফ ইনভেস্টিগেশন (বি আই) দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে হাওড়ার একটি গুদামে হানা দেন দপ্তরের আধিকারিকরা। সেই গুদাম থেকে  উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি পান মশলা সহ একাধিক সামগ্রী।


 এবিষয়ে বি আইয়ের অ্যাসিস্টেন্ট কমিশনার বিপুলচন্দ্র মন্ডল জানিয়েছেন, বিশেষ সূত্রে তাঁদের কাছে খবর আসে, হাওড়া থানা এলাকার ৩৩/৩৪ গোপাল চন্দ্র মুখার্জী লেনের গুদামে প্রচুর পরিমানে পান মশালা, জর্দা, সিগারেট, বিড়ি প্রভৃতি মজুত করা আছে।


 সেগুলির বিক্রির জন্য স্টেট জিএসটি দেওয়া হত না। খবর পেয়ে সেই গুদামে হানা দেন তাঁরা। অভিযানে সেখান থেকে বিপুল পরিমানে বিভিন্ন নামী ব্র্যান্ডের পান মশালা, জর্দা, সিগারেট, বিড়ি প্রভৃতি উদ্ধার হয়।  এগুলির আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকার মতো। এই জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। যে এই পান মশলা মজুত করেছিল তাঁর বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.