শুভেন্দু অধিকারীকে ষাঁড় বলে কটাক্ষ করলেন ছত্রধর মাহাতো - The News Lion

শুভেন্দু অধিকারীকে ষাঁড় বলে কটাক্ষ করলেন ছত্রধর মাহাতো

 


দি নিউজ লায়নঃ    বিজেপি নেতা শুভেন্দু অধিকারী   তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো কে দেশদ্রোহী সহ বিভিন্ন ভাষায় আখ্যা দিয়ে বিজেপির বিভিন্ন সভায় গিয়ে মন্তব্য করছেন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন  সবথেকে বেশি ধাপ্পাবাজরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।তাদের একজন হলেন শুভেন্দু অধিকারী। ভাদ্র মাসে যেভাবে ষাঁড় উৎপাত করে। তিনি এখন ষাঁড় এর মতো বাংলায় উৎপাত করছেন। 


জঙ্গলমহল  তথা বাংলার মানুষ সঠিক সময়ে ওকে যোগ্য জবাব দেবেন ।তিনি বলেন আমি কোন দেশদ্রোহী নই ,আমি  অনুন্নয়নের বিরুদ্ধে উন্নয়নের দাবিতে আন্দোলন করেছিলাম ।সেই সময় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের  করা হয়েছিল তা আদালতে প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও বিজেপি তাদের  কেন্দ্রিয় সংস্থাকে দিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। জঙ্গলমহলের মানুষ আমার পাশে রয়েছে যা আগামী দিনে প্রমাণিত হবে। তিনি বলেন উনি তৃণমূল কংগ্রেসে থেকে সাংসদ বিধায়ক বা মন্ত্রী হয়েছেন এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল কংগ্রেস খারাপ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস চোর সহ নানা ভাষায় তিনি করছেন।


 একজন রাজনৈতিক কর্মী হিসেবে শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ  তিনি করেন। তিনি  বলেন যখনই তৃণমূলে ছিলেন উনি কি করেছেন সেটা গোটা রাজ্যের মানুষ জানেন। উনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবেন না বলে  ও নারদা কাণ্ডে জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।বিধান সভা নির্বাচনে জঙ্গলমহল শুধু নয় রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আগে নিয়ে আসুক দেখবো ওর কত দম আছে। বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরও ঝাড়গ্রাম জেলার প্রতিটি আসন কে উনি  বিজেপির হাতে তুলে দেবেন।এটা জয়নগরের  মোয়া নয়। জঙ্গল মহলের মানুষ শান্তি ও উন্নয়নের সাথে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। 


মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে মানুষ শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী বলে চীনেছিল ।তাই ওর মত মানুষের কাছ থেকে আমার কোন সার্টিফিকেট প্রয়োজন নেই। কারণ আমি মীরজাফর বেইমান নই। যিনি দলে থেকে দলের বেইমানি করার জন্য 2014 সাল থেকে চক্রান্ত শুরু করেছিল তার বেইমানীর যোগ্য জবাব দিবে বাংলার জনগণ। তাই কে কানকাটা ,নাককাটা ,কে দেশদ্রোহী আগামীদিনে শুভেন্দু অধিকারী জানতে পারবেন বলে তিনি সরাসরি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন জঙ্গলমহলের ভূমিপুত্র বলে তিনি চিৎকার করছেন এখন নতুন সুর ধরেছেন তবে তার আসল চরিত্র সবাই বুঝতে পেরেছেন।


 তিনি সেই সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় কে ধাপ্পাবাজ বলেও তীব্র ভাষায় কটাক্ষ করেন ।কারণ আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন ঠিক তার মুখে মন্ত্রী পদ ছাড়ার জন্য এরা তৈরি। কারণ এরা হচ্ছে মীরজাফর বেইমান ছাড়া অন্য কিছু নয়। দলের সব কিছু খেয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে এখন বিজেপি দলে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ।তাই বেইমান শুভেন্দু অধিকারীকে  যোগ্য জবাব দিবে বাংলার জনগণ বলে ছত্রধর মাহাতো জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.