বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক বিজেপি নেতা সহ প্রায় ৫ শতাধিক বিজেপি কর্মী
দি নিউজ লায়নঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক বিজেপি নেতা সহ প্রায় ৫ শতাধিক বিজেপি কর্মী। সোমবার সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামরাবাদ পঞ্চায়েতের চাঁদপুরের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন তৃণমূলের জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী, বিধায়ক ফিরদৌসি বেগম এবং জেলার যুব সভাপতি বিধায়ক পোকার মোল্লার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নেন বিজেপির নেতা সুজিত মণ্ডল সহ তাঁর অনুগমীরা। তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
সুজিত মণ্ডল ওই এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জেলা পরিষদ প্রার্থী ছিলেন। দলে যোগ দেওয়ার পর সুজিত মণ্ডল বলেন, বিজেপি দল ছাড়ার কারন হলো ওই দল মানুষে বিভেদ ছড়াতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প নিয়ে এসেছেন। মানুষের পাশে থাকছেন। রাজ্যের উন্নয়ন করছেন। তার বিরুদ্ধে বিজেপির লড়ার কোন অস্ত্র নেই। তাই ওরা মানুষে মানুষে বিভেদ ছড়াতে চাইছে। এন আর সি করে মানুষকে ডিটেনশান ক্যাম্পে পাঠাতে চাইছে।

Post a Comment