সরকারি জমি দখল করে দোকানঘর চলছিল দিব্যি, সোমবার সেগুলি ভেঙে তুলে দেওয়া হল - The News Lion

সরকারি জমি দখল করে দোকানঘর চলছিল দিব্যি, সোমবার সেগুলি ভেঙে তুলে দেওয়া হল

 


দি নিউজ লায়নঃ সরকারি জমি দখল করে দোকানঘর চলছিল দিব্যি। সোমবার সেগুলি ভেঙে তুলে দেওয়া হল। এদিন সোনারপুর-ভাঙড়ের সীমানাবর্তী প্রসাদপুরের কাছে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বিগত দুই-আড়াই বছর ধরে ওই এলাকার সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছিল একাধিক দোকান। কেউ খাবার, তো কারও চায়ের দোকান করে ব্যবসা চালাচ্ছিলেন। 


এদিকে প্রশাসনের কাছে খবর আসে, এই জায়গাগুলিতে জাঁকিয়ে বসার পরিকল্পনা করছিলেন অনেকে। একটি ইতিমধ্যে কংক্রিটের দোকান তৈরি করে ফেলা হয়েছিল। এরপর সরকারি প্রক্রিয়ার মাধ্যমে যাবতীয় পদক্ষেপ করা হয়। বারুপুর মহকুমা শাসকের কাছ থেকে এই দোকানঘর তুলে দেওয়ার অর্ডার জারি করা হয়। সেটি নিয়েই এদিন সোনারপুর থানার একটি বিশাল বাহিনী সেই সব দোকানঘরে ভেঙে তুলে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.