দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুরে ট্রাক্টর নিয়ে কৃষকদের মিছিল - The News Lion

দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুরে ট্রাক্টর নিয়ে কৃষকদের মিছিল

 


দি নিউজ লায়নঃ    কৃষক বিরোধি কালা  কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লক তৃনমূলের উদ্যোগে গোপীবল্লভপুরে ট্রাকটর নিয়ে মিছিল করলো কৃষকেরা।  রাজ্যের প্রথম ট্টাক্টর মিছিল করে কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃনমূল কংগ্রেস। গোপীবল্লভপুর এক ব্লকের ১০৪ টা বুথের প্রতিটা বুথ থেকে প্রায় ২০০ টির বেশি ট্রাক্টর নিয়ে ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেনের নেতৃত্ত্বে  কৃষকেরাএই ট্টাক্টর মিছিলে যোগদান করেন।


প্রাক্তন সাংসদ উমা সরেন এর সাথে ছিলেন তৃনমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মূ ও তৃনমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সত্য রঞ্জন বারিক ,তৃনমূলের গোপীবল্লভপুর এর ব্লকের সভাপতি হেমন্ত ঘোষ, কিষান ক্ষেত মজুর সংগঠনের গোপীবল্লভপুর এক ব্লকের  সভাপতি গৌতম বারিক সহ দলের অন্যান্য নেতৃত্ব গন। এই প্রতিবাদ মিছিলে এলাকার চাষিদের যোগদান ছিলো চোখে পড়ার মত। গোপিবল্লভপুর এক ব্লকের ছাতিনাশোল থেকে উড়িষ্যাসীমানা জামশোলা পর্যন্ত প্রায় ২৫ কিমি রাস্তায় ট্টাক্টর মিছিল হয়। অভিনব এই প্রতিবাদ মিছিল দেখতে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিলো। মিছিল শেষে  গোপীবল্লভ পুর যাত্রা ময়দানে এক সভার আয়োজন করা হয়। 


সেই সভায় ঝাড়গ্রামের  প্রাক্তন সাংসদ উমা সরেন বলেন কৃষকদের অধিকার রক্ষার্থে মমতা বন্ধ্যোপাধ্যায়  আন্দোলন  অব্যাহত রয়েছে।  তিনি ২৬ দিন অনশন করে কৃষকদের অধিকার রক্ষা করেছেন। তাই দেশের কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। অাজ যখন কৃষকরা বিপন্ন, তাই মমতা বন্ধ্যোপাধ্যায় নিজে এবং তার দলের অামরা সবাই কৃষক দের পাশে অাছি। এবং কৃষকরাও জানে যে মমতা বন্ধ্যোপাধ্যায় কখন কাউকে  কৃষকদের অধিকার কেড়ে নিতে দেবেন না। সেই জন্যই  শুক্রবার গোপীবল্লভপুর এলাকায় ট্টাক্টর মিছিল করে কৃষি আইন বাতিলের দাবি জানানো হয়।সেই সঙ্গে ওই মিছিল থেকে দিল্লীতে কৃষকদের  আন্দোলন কে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.