রেলে কাটা বৃদ্ধার দেহ উদ্ধার করল রেল পুলিশ - The News Lion

রেলে কাটা বৃদ্ধার দেহ উদ্ধার করল রেল পুলিশ

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার দুপুরে রেলে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধার দেহ উদ্ধার করল রেল পুলিশ।মৃত বৃদ্ধার নাম রাজুবালা তরফদার (৭৬)।ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার চাঁদখালি হল্ট স্টেশন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং থানার মাতলা অঞ্চলের ধলিরবাটি গ্রামের বাসিন্দা বৃদ্ধা রাজুবালা তরফদার। 


এদিন ক্যানিং থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহ যাচ্ছিল।সেই সময় হঠাৎই বৃদ্ধা চলন্ত ট্রেনের মুখে রেল লাইনের উপর ঝাঁপ দেয়।ফলে ট্রেনে কাটা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় বৃদ্ধার শরীর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ।দেহটি রেল পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে রেল পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.