কৃষি আইনের বিরোধিতায় রাস্তায় আলুর বস্তা ফেলে প্রতিবাদ যুব তৃণমূলের - The News Lion

কৃষি আইনের বিরোধিতায় রাস্তায় আলুর বস্তা ফেলে প্রতিবাদ যুব তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ   কৃষিবিল আইন প্রত্যাহার এবং কৃষকদের নায্য মূল্য পাওয়ার দাবিতে পুরাতন মালদা জাতীয় সড়কে আলু সবজি ফেলে অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন মালদা শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে একই ইস্যুতে বিক্ষোভ দেখানো হয় এদিনের এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত হয়েছিলেন জেলা যুব তৃনমূলের সভাপতি প্রসেনজিত দাস সহ অন্যান্যরা। অন্যদিকে শুক্রবার পুরাতন মালদায় এই অবস্থান-বিক্ষোভের মধ্যে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষোভকারী নেতাকর্মীরা। এদিন দুপুরে এই অবস্থান বিক্ষোভ, অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের আটমাইল এলাকায়।


 ওই এলাকায় জাতীয় সড়কের ধারে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি কৃষকেরা বিভিন্ন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না তারও প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব । এদিন পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব এবং যুব সংগঠনের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি সরলা মূর্মু , পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি , স্থানীয় ব্লক যুব তৃণমূল সভাপতি হারেজ আলী সহ অন্যান্যরা।


এদিকে এদিন তৃণমূলের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির মধ্যেই জাতীয় সড়ক অবরোধের ঘটনায় ব্যাপক যানজট বেঁধে যায় ওই এলাকায়। প্রায় ঘন্টাখানেক ধরে চলে তৃনমূল নেতৃত্বে বিক্ষোভ অবস্থান কর্মসূচি। এদিন এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিপুল পরিমাণ আলু ও বিভিন্ন ধরনের সবজি রাস্তায় ফেলে প্রতিবাদে সোচ্চার হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা। এদিনের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির মধ্যেই তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি বলেন, কৃষি বিল নিয়ে দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা যে আন্দোলন শুরু করেছে তার আমরা সমর্থন জানাচ্ছি। কেন্দ্র সরকারের কৃষি বিল আইন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এমনকি কৃষকেরা নায্য মূল্য পাচ্ছেন না, সস্তা দরে বিক্রি হচ্ছে আলু থেকে সবজি। তার মধ্যে এই ধরনের কেন্দ্রের আইন কোনো মতে সমর্থন করা যায় না। তাই এই প্রতিবাদ জানিয়ে এদিন আটমাইল এলাকায় অবস্থান , বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.