বিধানসভায় হবে আসলি খেল, মদন - The News Lion

বিধানসভায় হবে আসলি খেল, মদন

 


দি নিউজ লায়নঃ    বিধানসভায় খেল দেখাব। গদ্দারদের মাঠের বাইরে পাঠিয়ে মমতাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করব- পুরুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের। পুরুলিয়া কাশীপুরের মাঠে সোমবার তৃণমূলের জনসভা ছিল সেই জনসভা থেকে শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ করেন মদন। তিনি বলেন নন্দীগ্রামে মমতা এক লক্ষ ভোটে জিতবেন এক ভোট কম পেয়ে জিতলে হাতের পাঞ্জা কেটে ফেলবো। 


তবে জয়ের ব্যবধান দেড় বা দু'লক্ষেরও হতে পারে। একই সঙ্গে তিনি বিজেপির উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুড়ে বলেন পুরুলিয়া জেলার ন'টি আসনের ন'টি তুলে নেব। বিজেপিকে খাতা খুলতে দেব না। মদনের হুঁশিয়ারি বিজেপির গুন্ডারা গুন্ডামি করতে এলে যোগ্য জবাব দিতে হবে আর যোগ্য জবাব দিতে গেলে যা যা লাগে সে সবই তিনি পৌঁছে দেবেন মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন গুন্ডারা এলাকা দখল করতে এলে হাতা খুন্তি হাতের কাছে যা পাবেন তাই দিয়ে রুখে দাঁড়াবেন। 


এদিন সভায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা,জয়া ভট্টাচার্য্য পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু,কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়া, জেলা তৃণমুলের মুখপাত্র নবেন্দু মহালি, জেলা পরিষদের জনসাস্থ ওপরই বেশি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.