বর্ষবরণের দিনে বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে মদ্যপ দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু যুবকের
দি নিউজ লায়নঃ বর্ষবরণের দিনে বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে মদ্যপ দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু বন্ধুর। মৃতের নাম হর্ষিত অগরওয়াল (২৭)। বেসরকারি সংস্থায় কর্মরত, শিলিগুড়ি গঙ্গানগরের বাসিন্দা হর্ষিত। জানা গিয়েছে শুক্রবার অফিস থেকে ফিরে বান্ধবীকে নিয়ে সন্ধ্যা ৭টা নাগাদ বেড়াতে গিয়েছিল হর্ষিত। পরিবারকে জানায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে সে পরের দিন অফিসে ছুটি নিয়েছিল হর্ষিত। এরপরই বানিয়াপাড়া এলাকায় ওভারব্রিজের নীচে দাঁড়িয়ে সন্ধ্যা ৭টা নাগাদ নিজেদের মধ্যে কথোপকথন করছিল যুবক ও তার বান্ধবী।
হর্ষিতের বাবার বিনীত অগরওয়ালের অভিযোগ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই এলাকার দু তিনজন দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। তার কাছ থেকে মোটা অংকের টাকার দাবি করে বাইক ছিনতাই ও লুঠের চেষ্টা চালায়। যুবকের বাইকটিকে নিয়ে টানাহিঁচড়ে করতে লাগলে পাল্টা প্রতিরোধের চেষ্টা করে যুবক। ঠিক সেসময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে যুবকের পেটে ও বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যুবক।
বান্ধবীর চিৎকারে এলাকার স্থানীয়রা ছুটে আসে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ যুবটিকে উদ্ধার করে চিকিৎসা জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। রাত ১২টা নাগাদ পরিবারের সদস্যদের চিকিৎসকেরা জানান যুবকের মৃত্যু হয়েছে। এরপর থেকে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার পরিজন সহ এলাকাবাসীরা। শনিবার পুলিশের কাছে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

Post a Comment