বাড়ি থেকে দু’টি টোটো চুরির ঘটনায় গ্রেপ্তার ১
দি নিউজ লায়নঃ বাড়ি থেকে দু’টি টোটো চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম শেখ মিঠুন। বর্ধমান শহরের রেলওয়ে ট্রাফিক কলোনিতে তার বাড়ি। শনিবার ভোরে শহরের কাঞ্চননগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিস তাকে ধরে।
পুলিস জানিয়েছে, কিছুদিন আগে রাতে কাঞ্চননগর লবণগোলার বাসিন্দা প্রসেনজিৎ সিং-এর বাড়ি থেকে তাঁর ও দাদার দু’টি টোটো চুরি হয়ে যায়। পরেরদিন সকালে টোটো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের কাছ থেকে টোটো উদ্ধার হয়নি। তাকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায় নি পুলিস। পরবর্তী নিের্দশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

Post a Comment