মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে অসহায় মানুষদের কম্বল বিতরণ - The News Lion

মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে অসহায় মানুষদের কম্বল বিতরণ

 


দি নিউজ লায়নঃ    শনিবার মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল ও চাদর তুলে দেওয়া হয় ।পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সুস্মিতা দাস পাল এর উদ্যোগে শনিবার মেদিনীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় দরিদ্র মানুষদের হিসেবে কম্বল ও চাদর তুলে দেওয়া হয়। 


সুস্মিতা দাসপাল বলেন শীতের সময় অসহায় দরিদ্র মানুষেরা খুব কষ্টে দিন যাপন করছেন ।তাই তাদের শীত নিবারণের জন্য কম্বল ও চাদর তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিনে  তাদের অব্যাহত থাকবে বলে তিনি বলেন। এর ফলে ওই অসহায় মানুষগুলি শীতের সময় বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। 


সুস্মিতা দাস পালের উদ্যোগে ওই এলাকার অসহায় দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা খুব খুশি। পশ্চিম মেদিনীপুর  জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এর নেত্রী সুস্মিতা দাস পাল আরো বলেন যে আমরা সবাই যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে অসহায় মানুষগুলি বিশেষভাবে উপকৃত হবেন। তিনি সর্বস্তরের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনেও তিনি মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষ দের সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.