শিলিগুড়ি শহরে বেআইনি টোটোর শোরুমে তালা ঝোলাতে চলেছে প্রশাসন
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি শহরে বেআইনি টোটোর শোরুমে তালা ঝোলাতে চলেছে প্রশাসন।লাগাতার অভিযানে নেমে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ মন্ত্রীর। শহরের রাজপথে টোটোর দখলদারী রুখতে এবারে শিকড়ের থেকে ভুল শুধারের পথে নামছে প্রশাসন। শিলিগুড়ি শহরে গজিয়ে উঠেছে অবৈধভাবে প্রস্তুতকারক সংস্থা, শোরুম খুলে চলছে বিক্রি, গ্যারেজেই টোটোর বিভিন্ন যন্ত্রাংশ জুড়েও বিক্রি কারবার মাথা চারা দিয়ে উঠেছে।
তাই এবারে যানজট সমস্যার দায়ী টোটোর বিরুদ্ধে অভিযানে নেমে সমূলে উৎক্ষেপনের রাস্তা খুঁজে নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার টোটো সংগঠনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব। বৈঠকে দুই জেলার আর্টিও, জেলাশাসক, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি সহ এসজেডিয়ের বোর্ড সদস্য রঞ্জন সরকার, নিখিল সাহানী, তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি অরূপ রতন ঘোষ।
মন্ত্রী বলেন জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের হাইকোর্টের রায় মানতে হবে সকলকে। শিলিগুড়ি শহরে টিন নাম্বার যুক্ত মাত্র ৩৮২৪টোটো রয়েছে।তবে টিন নাম্বার বিহীন টোটো প্রধান সড়কে চলাচল করতে পারবে না। তবে কোভিড ও লকডাউন পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে সে কথামাথায় রেখে মধ্যস্ততার ভাবনা নেওয়া হচ্ছে। তবে টোটোর এক চালক এক মালিককের ক্ষেত্রে ছুট দেওয়া টোটো নিয়ে ব্যবসা বরদাস্ত করা হবে না বলে জানিয়েদেন মন্ত্রী গৌতম দেব।

Post a Comment