ঝাড়গ্রামে টায়ার গড়িয়ে দাঁতালকে জঙ্গলে ফেরালেন গ্রামবাসীরা - The News Lion

ঝাড়গ্রামে টায়ার গড়িয়ে দাঁতালকে জঙ্গলে ফেরালেন গ্রামবাসীরা

 


দি নিউজ লায়নঃ   ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলা অব্যহত রয়েছে। হাতির হামলার ভয়ে জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় করছেন। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়াতে রাস্তার উপর দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায়। যার ফলে আতঙ্কে  রয়েছেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। স্থানীয়দের উদ্যোগে দাঁতালটি পুনরায় ফিরে যায় জঙ্গলে। গ্রামবাসীরা টায়ার গড়িয়ে হাতিটিকে ফেরান জঙ্গলে। 


এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, ঝাড়গ্রাম, লালগড়, জামবনি , সাংকরাইল, বিনপুর থানা এলাকায় হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। হাতির হামলার ফলে লালগড় থানার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার চাষীরা। সন্ধ্যের পর মাঠের পর মাঠে গিয়ে যেমন আলু চাষের ক্ষতি করছে তেমনি অন্যান্য ফসলের ক্ষতি করছে হাতির দল ।যার ফলে ওই এলাকার আলুচাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে দাঁতাল হাতির দল। তাই হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বের হতে চাইছেন না।তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।


 এছাড়াও জামবনি ব্লক এর বিভিন্ন এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে হাতির দল তাণ্ডব শুরু করেছে। তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।  তেমনি হাতির দল গ্রামে গিয়ে ফসল ঘরবাড়িরও ফসলের ক্ষতি ব্যাপক পরিমাণে করছে। হাতির দল এর  তাণ্ডব এর ফলে বন দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বন দফতরের  পক্ষ থেকে গ্রামবাসীদের মাইকিং করে প্রচার করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে।


 এছাড়াও যাদের ঘরবাড়ি ও ফসলের হাতি ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।হাতি  তাড়াতে গিয়ে ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি এলাকায় হাতির হামলায় বন দফতরের  এক কর্মী আহত হয়।তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি,আগুইবনি,নেদা বহড়া সহ বেশ কিছু এলাকায় দুটি হাতির দল ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।যার ফলে গ্রামবাসীরা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.