পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে পথ নাটিকা দেখতে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় মানুষের ভিড়
দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে " পরিবেশ বাঁচিয়ে সুস্থায়ী উন্নয়ণ " বিষয়ক পথ নাটিকা পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে চলছে। গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি- ২ এর পরিবেশনায় পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই দায়িত্ব ও দায়বদ্ধতা আছে সেটাই পথ নাটকের মাধ্যমে তুলে ধরে জনসচেতনতাকে শানিত করতেই এই ধরনের কর্মসূচি।
শনিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামকৃষ্ণ বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাননের সূচনা করেন মানিকপাড়া গ্রামপাঞ্চায়েত এর উপ প্রধান মহাশীষ মাহাতো। সাধারণ মানুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহা শিষ মাহাতো বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ বিশেষভাবে সচেতন হবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।

Post a Comment