প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল
দি নিউজ লায়নঃ আজ রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট পরীক্ষা হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার । ৩৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিকের টেট পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই জন্য শনিবার জেলা কালেক্টরেট এর মিটিং হলে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল , জেলার পুলিশ সুপার দীনেশ কুমার , জেলা পরিবহণ আধিকারিক অমিত দত্ত,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল ।
জেলা শাসক রেশমি কমল জানান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার সব পরীক্ষা কেন্দ্র গুলি স্যানিটাইজ করা হয়েছে। রাস্তায় যাতে পর্যাপ্ত বাস থাকে এবং যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে বিশেষভাবে সতর্ক রয়েছে জেলা প্রশাসন ।নির্বিঘ্নে প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা শাসক জানান।বিধান সভা নির্বাচনের আগে এই টেট পরীক্ষা নিয়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সুপার দীনেশ কুমার জানান।

Post a Comment