মঙ্গলকোটের তৃণমূলের বুথসভাপতি খুনের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে - The News Lion

মঙ্গলকোটের তৃণমূলের বুথসভাপতি খুনের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলকোটের নিগন গ্রামে  তৃণমূল কংগ্রেসের বুথসভাপতি সঞ্জিত ঘোষ খুনের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি নিগন গ্রামেই। ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। ধৃতদের মধ্যে আশীষ ঘোষ বিজেপির কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য। তৃণমূলের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি বলেন,'পুলিশ প্রশাসন ও আইনের ওপর আমাদের ভরসা আছে।


 আমরা দোষীদের উপযুক্ত সাজার দাবি করছি।" বিজেপির বর্ধমান পূর্বের সহ সভাপতি অনিল দত্তের দাবি, ''মিথ্যে অভিযোগে আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে।“  প্রজাতন্ত্র দিবসের দিন নিগন গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের নিগন অঞ্চলের ১৯৮ নম্বর বুথের সভাপতি সঞ্জিত ঘোষকে ব্যপক মারধর করা হয়।


 ওইদিনই হাসপাতালে তার মৃত্যু হয় সঞ্জিতের। মৃত্যুর পরই তৃণমূল অভিযোগ করে বিজেপি পরিকল্পিত ভাবে খুন করেছে তাঁদের কর্মীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠিত ও পরিকল্পিতভাবে খুন সহ  একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহত সঞ্জিতের পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.