ছাত্রী ও তার মায়ের শ্লীলতাহানির অভিযোগে রাজ কলেজের এক অধ্যাপক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ অভিযোগ। আবার পাল্টা অভিযোগ। ছাত্রী ও তার মায়ের শ্লীলতাহানির অভিযোগে রাজ কলেজের এক অধ্যাপক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্লীলতাহানির পাল্টা অভিযোগে ছাত্রীর বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীর বাবা বর্ধমানের একটি টেকনিক্যাল কলেজের অধ্যাপক। বর্ধমান শহরের টাউনহল পাড়ায় ওই ছাত্রীর বাড়ি। বর্ধমান শহরের ইন্দ্রকানন এলাকায় রাজ কলেজের অধ্যাপকের বাড়ি। জানিয়েছে, অনলাইনে ক্লাস চলাকালীন রাজ কলেজের ওই অধ্যাপক প্রথমবের্ষর ওই ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।
প্রায়ই তিনি ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতেন। ছাত্রী পড়াশুনার বিষয়ে চ্যাটে অধ্যাপকের কাছে জানতে চাইতেন। রবিবার রাতে তিনি ফোন করে পরেরদিন ছাত্রীর বাড়িতে আসবেন বলে জানান। সেইমতো সোমবার সকাল ১০টা নাগাদ তিনি ওই ছাত্রীর বাড়িতে আসেন। বাড়িতে এসে ছাত্রীর বাবা, মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেন। ছাত্রীর বাবা কিছুক্ষণ পর কলেজে চলে যান। এরপর রাজ কলেজের ওই অধ্যাপক ছাত্রী ও তাঁর মায়ের রক্তচাপ মাপবেন বলে জানান। তাতে তাঁরা রাজি হন। এরপর রক্তচাপ মাপার নাম করে তিনি ছাত্রী ও তাঁর মায়ের শ্লীলতাহানি করেন। ছাত্রী ও তাঁর মাকে অশালীন প্রশ্ন করেন তিনি। দুপুরে তিনি চলে যান।
বৃহস্পতিবার সকালে ছাত্রী, তাঁর বাবা ও মা ট্রমাগ্রস্থ হয়ে অধ্যাপকের বাড়িতে যান। সেখানে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। অধ্যাপক ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ। যদিও রাজ কলেজের অধ্যাপকের পাল্টা অভিযোগ, বাড়িতে এসে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এমনকি টেকনিক্যাল কলেজের অধ্যাপক তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেন। এমনকি তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিস এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের আইনজীবীরা আদালতে জানান, বিষয়টি মিটে গিয়েছে। দু’পক্ষের বক্তব্য শুনে ধৃতদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

Post a Comment