কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের পরিবারের লোকেরা করালো স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড
দি নিউজ লায়নঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের মা মাটি মানুষের সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি প্রকল্প ।দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে গিয়ে গ্রামবাসীরা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করছেন ।যে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডে গ্রামের গরীব মানুষরা চিকিৎসার জন্য বিশেষভাবে উপকৃত হবেন ।ওই দুয়ারে সরকারকে তীব্র ভাষায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা যমের দুয়ারে সরকার বলে যেমন কটাক্ষ করেছেন তেমনি স্বাস্থ্য সাথী প্রকল্প কে ভাঁওতাবাজি বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে প্রমাণ করলেন ওটা ভাঁওতাবাজি নয় ।যার ফলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামে। ওই গ্রামে দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ, তার ছোট ভাই হীরক ঘোষ, তার স্ত্রী গঙ্গা ঘোষ এবং তাদের ছেলে অরিন্দম ঘোষ থাকেন।দিলীপ ঘোষ সংসার করেননি। কিন্তু তিনি ওই কুলিয়ানা বুথের ভোটার,ওই বুথে তিনি ভোট দেন। ওই গ্রামে গিয়ে নিয়মিত মায়ের সাথে দেখা করেন, খাওয়া-দাওয়া করেন।
ওই বাড়িতে থাকা তার পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করছেন। দীলিপবাবুর ভাই হীরক ঘোষ গোপীবল্লভপুর দুই মণ্ডলের বিজেপি সভাপতি ।দিলীপ বাবুর খুড়তুতো ভাই সুকেশ ঘোষ বিজেপির ঝাড়গাম জেলা কমিটির সহ সভাপতি। সুকেশ ঘোষ, তার স্ত্রী প্রতিমা ঘোষ, ছেলে অভি ঘোষ এবংদুই মেয়ে অপরূপ ও অনুরূপ স্বাস্থ্য সাথী প্রকল্পে কার্ড করেছেন এবং কার্ড পেয়েছেন। যখন বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ও তার দল তৃণমূল কংগ্রেসকে দুয়ারে সরকার ও স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করছেন সেই সময় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের ভাই ও তার খুড়তুতো ভাই স্বপরিবারে স্বাস্থ্যসাথী কার্ড করে প্রমাণ করলেন যে ওই প্রকল্প ভাঁওতাবাজি নয়।
তাই সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যখন জনসভা করে বিজেপি নেতারা স্বাস্থ্য সাথী প্রকল্প কে ভাঁওতাবাজি ও দুয়ারে যমের সরকার বলে কটাক্ষ করছেন তখন কেন দিলীপ ঘোষের ভাই ও তার পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করলেন। এর জবাব বিজেপিকে দেওয়ার জন্য প্রশ্ন তুলছেন জঙ্গলমহলের বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ এখন বুঝতে পারবেন ।কারণ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের মা মাটি মানুষের সরকার রাজ্যের মানুষের উন্নয়ন করছে স্বাস্থ্য সাথী প্রকল্প টি যে মানুষের পক্ষে খুব ভালো তা সাধারন মানুষ বুঝতে পেরেছিল অনেক আগেই। দেরিতে হলেও বিজেপি নেতারা বুঝতে পেরেছে।
আশাকরি দিলীপ ঘোষের এবার বোধোদয় হবে। তিনি জনসভায় গিয়ে হাত জড়ো করে মানুষের কাছে ভুল স্বীকার করবেন যে স্বাস্থ্য সাথী প্রকল্প টি ভুল নয় সঠিক।এই বিজেপির দ্বিচারিতার জবাব জঙ্গলমহলের মানুষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিবে। দিলীপ ঘোষের ছোট ভাই বিজেপি নেতা হীরক ঘোষ ও তার খুড়তুতো ভাই সুকেশ ঘোষ বলেন গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে তারা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারপর তারা সেই কার্ড হাতে পেয়েছেন বলে জানান। বাড়ির লোকেরা কার্ড করতে বলেছিল তাই করেছেন বলেও তারা জানান। তবে তারা বলেন কার্ড করেছি, সুযোগ সুবিধা পাব কিনা সেটা পরে জানা যাবে ।তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে ফোন করা হলেও তিনি এ দিন ফোন ধরেন নি। যার ফলে তার কোন বক্তব্য জানা যায় নি।

Post a Comment