চন্দ্রকোনা রোডে জায়গা দখল করে বিজেপী পার্টি অফিস তৈরির চেষ্টা, এলাকায় উত্তেজনা,
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় এক ব্যক্তির রায়ত জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।মঙ্গলবার সকাল বেলা ১১টা নাগাদ চন্দ্রকোনা রোডের সারেংগা রাস্তার ধারে দুর্লভগঞ্জ এলাকায় একটি রায়ত জায়গার মালিক ভরত দাস অধিকারী ইট দিয়ে প্রাচীর তৈরির কাজশুরু করে।
সেই সময় বিজেপির চন্দ্রকোনা রোড পশ্চিম মন্ডল কমিটির সভাপতি হরেরাম সিং তার লোকজন নিয়ে বাধা দিতে গেলে উত্তেজনা সুরু হয়।পুলিস এসে জায়গার কাজ বন্ধ করে দুই পক্ষকেই চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশ ফাড়িতে আস্তে বলে। জমির মালিক ভরত দাস অধিকারী বলেন এরা তো ওই জায়গা দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করার চেষ্টা করে। বিজেপি নেতা রাজিব কুণ্ডু, হরে রাম সিং ,বান্টি সিং এসে আমাদের প্রাচীর দেওয়ার কাজ বন্ধ করতে বলে। তারা বলে ওই জায়গাটা নাকি ব্যাংক তাদের দিয়েছে।
কিন্তু তারা কোন কাগজ দেখাতে পারেনি। গায়ের জোরে ওরা পাটিঅফিস তৈরি করার চেষ্টা করে ।আমরা আমাদের জায়গা ঘিরে দেওয়ার জন্য প্রাচীর দেওয়ার কাজ শুরু করলে ওরা আবার বাধা দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে কাজ বন্ধ করতে বলায় কাজ বন্ধ করে দিয়েছি ।পুলিশ থানায় ডেকেছে থানায় যাবেন বলে ভরত দাস অধিকারী জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের গড়বেতা তিন নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন বিজেপির কালচার হল মানুষের রায়ত জায়গা দখল করা। বিজেপির নীতি হল মুখে বড় বড় কথা বলে, আবার মানুষের রায়ত জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করা। পুলিশ বিষয়টি দেখছে,, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিজেপি নেতা হরে রাম সিং বলেন ওই জায়গা দেখিয়ে ব্যাংক থেকে জায়গার মালিক লোন নিয়েছিল। কিন্তু সেই লোন শোধ করেনি। জায়গাটি নিলাম হবে। ব্যাংকে কথা বলে ওই জায়গাটি পার্টি অফিস তেরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু তাকে প্রশ্ন করা হয় ওই জায়গাটা কি নিলাম হয়েছে, তার তিনি কোন উত্তর দিতে পারেনি। ব্যাংকে কোন কাগজ দিয়েছে তাদেরকে তাও তিনি দেখাতে পারেন নি। তবে একথা বলা যায় যে রাজ্যে ক্ষমতায় আসার আগে এরা যেভাবে তাণ্ডব শুরু করেছে তাতে মানুষ এদের বিরুদ্ধে এখন থেকেই রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

Post a Comment