সাগর মেলায় অসুস্থকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হল হাওড়ায়
দি নিউজ লায়নঃ এয়ার অ্যাম্বুলেন্সে বাঁচল প্রাণ। মঙ্গলবার সকালে সাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছর বয়সের মুকুল গিরি। তিনি গঙ্গাসাগর এলাকার বাসিন্দা। সকালে বুকে ব্যথা নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে। সেখান থেকে আম্বুলেন্সে করে গ্রিন করিডোরের মাধ্যমে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
গত বছরে মুখ্যমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন। গত বছরে ভিন রাজ্যের এক বাসিন্দা সহ কয়েকজন মেলা প্রাঙ্গনে অসুস্থ হয়ে পড়লে এই পরিষেবার মাধ্যমে তাঁদের জীবন রক্ষা করা সম্ভব হয়। আপাতত ওই তীর্থযাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
Post a Comment