টুসু পূজা ও মকর পরব উপলক্ষে জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়নঃ বুধবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে গ্রামবাসীদের সাথে টুসু গ্রামে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। টুসু ঠাকুর কে হাতে নিয়ে তিনি টুসু গান করেন। তার টুসু গান শুনতে প্রচুর মানুষ ভিড় জমায়।ছত্রধর মাহাতো কে কাছে পেয়ে খুশি তার গ্রামের বাসিন্দারা।রাজনীতিকে দূরে রেখে তিনি টুসু গানে মেতে উঠেছেন।
জঙ্গলমহলের প্রতিটি ঘরে ঘরে বুধবার টুসু পূজার আয়োজন করা হয়। বুধবার টুসু গানের মাধ্যমে টুসু কে পূজা করে সারারাত জাগিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় নদীতে ও জলাশয় গুলিতে টুসু বিসর্জন দেওয়ার পর জলাশয়ে ও নদীতে স্নান করে নতুন জামা কাপড় পড়ে মকর পরবে মেতে উঠবেন জঙ্গলমহলের বাসিন্দারা।
তাই টুসু পূজার অনুষ্ঠান থেকেই জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে টুসু পূজা ও মকর পরবের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি বলেন করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই টুসু পূজার ও মকর পরবের আনন্দ উপভোগ করবেন ।এই আনন্দ যেন নিরানন্দে পরিনত না হয় সেদিকে সকলকে তিনি নজর রাখার আহ্বান জানান।

Post a Comment