রাজ্য সরকারি পদে বসে সরকারি কর্মসূচির বিরোধিতা মানায় না অশোককে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী গৌতম দেব
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারি পদে বসে সরকারি কর্মসূচির বিরোধিতা মানায় না অশোককে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী গৌতম দেব। বেশ কয়েকদিন ধরেই রাজ্য সরকারের পাড়ায় সমাধান চোখের ঘুম কেড়েছে অশোকের।রাজ্য সরকারের জন প্রতিনিধিদের কাছে ব্যর্থ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক বাবুর নেতৃত্বে পুরনিগমের বেহাল পরিষেবার গুচ্ছের অভিযোগ জানাচ্ছেন আম সাধারণ।
আর রাজ্যের কাছে তার ব্যর্থতা ও নয়ছয়ের খতিয়ান পৌঁছে যাচ্ছে আর তাতেই তেলে বেগুন ফুটছেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচায্য। তিনি একাধিক বার রাজ্যের পাড়ার সমাধান নিয়ে বিরোধীতায় সুর চড়িয়েছেন। তিনি বলেন রাজ্য সরকার পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার নিয়ে বলেন তারা এইভাবে পুরসভা ও পঞ্চায়েত ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেনা।
আর এর প্রেক্ষিতেই অশোক ভট্টাচায্যকে তার অধিষ্ঠিত চেয়ারের দায়িত্ব বুঝিয়ে দেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন অশোক ভট্টাচার্য্য এখন রাজ্য সরকারের মনোনীত পদে রয়েছে। তিনি রাজ্য সরকারের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। রাজ্যের চেয়ারেই বসে রয়েছেন তিনি। রাজ্য সরকারের পদে থেকে সরকারি প্রকল্পের বিরোধিতা তাকে মানায় না এটা তার বোঝা উচিত।

Post a Comment