লোভনীয় ডেজার্ট চকলেট প্যানা কোটা তৈরির রেসিপি
দি নিউজ লায়নঃ
উপকরণ
এক কাপ দুধ,
আধ কাপ হুইপ ক্রিম,
আধ কাপ কনডেন্সড মিল্ক,
৩ টেবিল চামচ চিনি,
১ চামচ ভ্যানিলা এসেন্স,
আধ কাপ চকলেট চিপস।
প্রণালী
চকলেট প্যানা কোটা দুইটি ধাপে প্রস্তুত করতে হয়। প্রথমধাপে আমরা চকলেটের উপকরণ টি প্রস্তুত করে নিব। এর জন্য ওভেনে একটি পাত্রে এক কাপ দুধ, আধ কাপ হুইপ ক্রিম, আধ কাপ কনডেন্সড মিল্ক, ৩ টেবিল চামচ চিনি, ১ চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিতে হবে, এরপর আধ কাপ চকলেট চিপস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার ১ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন উপকরণটি ঘন হয়ে আসবে তখন ওভেন থেকে নামিয়ে নিতে হবে।
নিজের পছন্দমত গ্লাসে প্রথমে চকলেট এ উপকরণটি ঢেলে নিতে হবে। এরপর দ্বিতীয় ধাপের জন্য লাগবে এক কাপ হুইপড ক্রিম ১ কাপ কনডেন্স মিল্ক ১ টেবিল-চামচ আগার আগার পাউডার ১ চামচ ভ্যানিলা এসেন্স এবং ৩ টেবিল চামচ চিনি। এই উপকরণগুলো ভালো করে ওভেনের মধ্যে মিশিয়ে যখন দেখব উপকরণগুলো ঘন হয়ে এসেছে তখন ওভেন থেকে নামিয়ে নিতে হবে এবং আগে থেকে ফ্রিজে সেট করে রাখা চকলেটে মিশ্রণে ওপর এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। এক ঘণ্টা ফ্রিজে রেখে সেট করার পর মনের মত সাজিয়ে পরিবেশন করতে হবে লোভনীয় ডেজার্ট চকলেট প্যানা কোটা।

Post a Comment