পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম সার্কিট হাউস সহ ৩৩ টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ আজ বুধবার পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম সার্কিট হাউস সহ মোট ৩৩ টি প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দুটি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ঝাড়গ্রামে প্রকল্পগুলির সূচনা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
৩৩ টি প্রকল্পের মধ্যে অন্যতম ১৩ কোটি টাকা খরচ করে তৈরি ঝাড়গ্রাম সার্কিট হাউস ও ১২ কোটি টাকা খরচ করে গোপীবল্লভপুর গৌড়ীয় খাল এর। এছাড়া রয়েছে তিন কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে গোপীবল্লভপুরে পূর্ত দপ্তরের মহাকুমা অফিস। গোপীবল্লভপুর এক ব্লকের আলমপুরে তিন কোটি সাত লক্ষ টাকা খরচ করে তৈরি পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন।
এছাড়াও রয়েছে একাধিক রাস্তাঘাট, ভবন, ৬১ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জানা গিয়েছে ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা তৈরি হওয়ার আগেই ২০১৫ সালে ঝাড়গ্রাম শহর শুরু হয় সার্কিট হাউস তৈরির কাজ।যার জন্য বরাদ্দ হয়েছে ১৩ কোটি টাকা। মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে আজ বুধবার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন সেইসঙ্গে জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে ঝাড়গ্রাম এর জেলাশাসক আয়েশা রানী জানান। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ননিবালা স্কুল মাঠ প্রাঙ্গনে ২০ শে জানুয়ারি বুধবার থেকে শুরু হবে সপ্তম বর্ষ জঙ্গলমহল উৎসব।তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

Post a Comment