শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি
দি নিউজ লায়ন ; শুভেন্দু অধিকারীর সভার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো খেজুরি৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ বিজেপি ও তৃওমূলের দুই মিছিল মুখোমুখি চলে এলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই শিবির। ইটবৃষ্টি আর মারামারিতে দুপক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
আজ খেজুরির হেঁড়িয়ার মাঠে সভা করার কথা শুভেন্দুর।মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভার জবাব দেবেন শুভেন্দু অধিকারী। এই সভায় বিজেপির দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়ের থাকার কথা৷ তার আগেই অবশ্য ট্যুইট করে শুভেন্দু জানিয়েছেন, “স্বাগতম দিদি। ২১ বছর সঙ্গে ছিলাম। এবার নন্দীগ্রামে সামনা সামনি দেখা হবে।”
শুভেন্দু অধিকারী অবশ্য জানাচ্ছেন আজ লাখো মানুষের সমাবেশ করে তারা দেখিয়ে দেবেন। সভা শুরুর আগেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি৷ সোমবার রাতেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শিবির। অন্যদিকে, এদিন তৃণমূলও একটি সভা করবে খেজুরিতেই। সভাস্থলে হাজির থাকবেন মদন মিত্র, সৌমেন মহাপাত্ররা।

Post a Comment