পুরুলিয়ায় আগুনে ভষ্মীভূত পাঁচটি দোকান, অন্তর্ঘাতের অভিযোগ, তদন্তে পুলিশ
দি নিউজ লায়নঃ বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে গেল পাঁচটি দোকান। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার বাইপাশ মোড়ের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া থেকে বরাবাজার ব্লক সদরে ঢোকার মুখে যাত্রী প্রতিক্ষালয়ের কাছে বেশ কয়েকটি দোকান রয়েছিল। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি গিয়েছিলেন।
মধ্যরাতে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বরাবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকলকেও। খবর পেয়েই ছুটে আসে দোকানের মালিকরা। ততক্ষনে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীরা।
ঘটনাস্থে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষনে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় পাঁচটি দোকান। অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে অভিযোগ দোকানদারদের। পুলিশের প্রাথমিক অনুমান, মিষ্টির দোকান গুলিতে গ্যাস সিলিন্ডার ব্যাবহার করতো। সেই থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকতে পারে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত বলেন, “ একটি অভিযোগের ভিক্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা তদন্ত করে দেখছি কি করে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।”

Post a Comment