এটিএম 'দখল' ভাজপার। এটিএম এর ভেতর বিজেপি নেতাদের ছবি কাট আউট
দি নিউজ লায়নঃ রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম 'দখল' ভাজপার। এটিএম-এর গেট থেকে ভেতরের দেওয়াল সর্বত্র বিজেপি নেতাদের বিশাল বিশাল কাট আউট ফ্লেক্স। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ,শুভেন্দু অধিকারী গেরুয়া ব্যাকগ্রাউন্ডে হাতজোড় করে দাঁড়িয়ে সবাই। শুক্রবার সকালে এমনই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার চৌরঙ্গী মোড় এলাকায়।
যদিও কারা এই ব্যানার ফেস্টুন ছবি লাগিয়ে গেল সে ব্যাপারে কিছুই জানেনা ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এ ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেননি গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের প্রশ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কিভাবে দলীয় প্রচারের জায়গা হতে পারে। তাদের দাবি অবিলম্বে এটিএমে লাগানো ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা এই কান্ড ঘটালো তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন ব্যাংক কর্তৃপক্ষ। কাঁথি পুরসভা সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই যে বাড়ির নিচে এই এটিএম রয়েছে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়েছে এবং অবিলম্বে ব্যানার কাট আউট ফ্লেক্স সরিয়ে ফেলতে বলা হয়েছে।
একইসঙ্গে বিষয়টি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন ও সুপ্রকাশ গিরি জেলাশাসক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাংলা রিজিওনের কর্তাকে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে ছবি মুছে ফেলার দাবী জানিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা ও তাদের বক্তব্য ব্যাংকের এটিএম কখনো দলীয় নেতৃত্বের প্রচারের দেখা হতে পারে না বিজেপি নেতা কর্মীরা অত্যন্ত কুরুচিকর রাজনীতি করছেন এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার।

Post a Comment