মাদারিহাটে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে জখম 15
দি নিউজ লায়নঃ আলিপুরদুয়ারের মাদারিহাটে পথ দুর্ঘটনা আহত পনেরোজন । ঘটনাটি ঘটেছে এদিন বিকেলে মাদারিহাট হলং সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কে এদিন।
মাদারিহাটের হলং এলাকায় একটি গ্যাস ট্রাঙ্কার ট্রাক সড়কে গাড়ি ঘোরাচ্ছিল ঠিক ঐ সময় শিলিগুড়ি গামী একটি যাত্রী বোঝাই বাস এসে গ্যাস ট্রাঙ্কারে ধাক্কা মারে এবং পরবর্তীতে অন্য একটি ট্রাকে ধাক্কা লাগে ওপর ট্রাকটি সড়কের ধারে থাকা একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে এবং নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস টি ও নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়।
এই ঘটনায় দুটি ট্রাকের চালক, বাস চালক ও দোকানে থাকা একজন সহ মোট পনেরো জন আহত হয় আহতদের মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment