ঝাড়গ্রামে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ টুসু পরব অনুষ্ঠান
দি নিউজ লায়নঃ সোমবার কুড়মি উন্নয়ন পর্ষদ এর উদ্যোগে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্রপার্কে টুসু পরব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,কুড়মী উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রথীন্দ্র নাথ মাহাতো,ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ উমা সোরেন সহ আরো অনেকে। টুসু পরব উপলক্ষ্যে সোমবার ঝাড়গ্রাম শহর এর হিন্দু মিশন মাঠ থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়, ঝাড়গ্রাম রবীন্দ্র পার্কে এসে শেষ হয় পদযাত্রা।
ওই পদযাত্রায় কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। টুসু পরব অনুষ্ঠানে টুসু গান, টুসু নিয়ে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী বলেন টুসু পরব উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। করোনা পরিস্থিতির মধ্যেও টুসু পরবের অনুষ্ঠানের আয়োজন করায় তিনি কুড়মি উন্নয়ন পর্ষদ কে ধন্যবাদ জানান। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন টুসু পরব জঙ্গলমহলের প্রাচীন উৎসব। টুসু পরবের অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ আনন্দে মেতে ওঠেন ।মকর সংক্রান্তির আগের দিন থেকেই জঙ্গলমহলের প্রতিটি এলাকায় বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে।
তিনি টুসু পরব অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান যাতে আরো ভালো করে করা যায় তার জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। বিধায়ক চূড়ামনি মাহাতো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় দ্বিতীয় বর্ষ টুসু পরব সোমবার অনুষ্ঠিত হয়। একদিনের এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সামিল হয়েছেন। যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই উপস্থিত সকলেই টুসু গান ও নাচে মেতে ওঠেন। যার ফলে আনন্দ মুখরিত হয়ে উঠে ঝাড়গ্রাম শহর। তাই তিনি সকলকে টুসু পরবে সামিল হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Post a Comment