পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের তিন রয়্যাল বেঙ্গল
দি নিউজ লায়নঃ একদিকে যখন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে সুন্দরবনের বাঘ ঠিক তখনই একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল এর দেখা পেলেন পর্যটকেরা। শনিবার বিকেলে এমনই ঘটনার সাক্ষী রইল সুন্দরবনের দোবাঁকি। পর্যটকেরা জানিয়েছেন, শনিবার বিকেলে তারা যখন সুন্দরবনের জঙ্গল দেখে ফিরছিলেন ঠিক সেই সময়ই আচমকা তারা দেখতে পান ম্যানগ্রোভ অরণ্য থেকে বেরিয়ে আসছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল।
প্রথমে কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে পরে নদী পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জঙ্গলে চলে যায় তিনটি বাঘ। আচমকা চোখের সামনে দক্ষিণরায়ের দেখা পেয়ে চমকে যেন পর্যটকেরা। পরে অবশ্য ক্যামেরাবন্দী করেন তিন বাঘের একসঙ্গে নদী পেরোনোর বিরল দৃশ্য।
নতুন বছরে এটি প্রথম পর্যটকদের দর্শন দিল রয়্যাল বেঙ্গল। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউন কাটিয়ে ধীরে ধীরে সুন্দরবনের পর্যটকেরা আসা শুরু করেছেন মাঝে দীর্ঘ সময় পর্যটকদের ভীড় একেবারেই ছিল না যে কারণে বাঘের দেখা মিলছে প্রায়শই।

Post a Comment