নন্দীগ্রামে একের পর এক বিজেপি কার্যালয় ভাঙচুর আগুন
শুভেন্দু সহায়তা কেন্দ্র ভাংচুরের পরে
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে ক্রমশ প্রকট হচ্ছে আদি বিজেপি বনাম শুভেন্দু অনুগামী নব্য বিজেপির দ্বন্দ্ব। শনিবার রাতে শুভেন্দু'র অন্তত তিন থেকে চারটি সহায়তা কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠল আদি বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ছেঁড়া হল শুভেন্দু'র সমর্থনে লাগানো পোস্টার ব্যানার। শুভেন্দু অনুগামীদের অভিযোগ, নন্দীগ্রামে শুভেন্দুর সহায়তা কেন্দ্রে শনিবার রাতে ব্যাপক ভাঙচুর চালায় আদি বিজেপির কর্মী-সমর্থকেরা।
শুভেন্দু সহায়তা কেন্দ্র ভাংচুরের আগে
কার্যালয়ের বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বস্তুত নন্দীগ্রামে শুভেন্দুর জনসভার দিনেও আদি বনাম নব্য বিজেপি সংঘাত প্রকট হয়েছিল। দু'পক্ষের সংঘর্ষ থামাতে কার্যত শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছিল,তাতেও যে ড্যামেজ কন্ট্রোল হয়নি তার প্রমাণ মিলল শনিবার রাতে। জেলা বিজেপি নেতৃত্ব অবশ্যই প্রকাশ্যে তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও অস্বস্তি চাপা থাকছে না।
বিজেপির অন্দরের খবর, নন্দীগ্রামে যেভাবে গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিচ্ছে তাতে যথেষ্ট বিরম্বনায় পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলার আদি বিজেপি নেতা কর্মীদের স্পষ্ট কথা, কোনোভাবেই তারা দুর্নীতিতে জড়িত শুভেন্দু অনুগামীদের বলে মেনে নেবে না পাশাপাশি শুভেন্দু অনুগামীদের কেন বিভিন্ন পদে বসানোর চক্রান্ত চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, শুভেন্দু এবং তার অনুগামীদের বিজেপিতে মানতে পারছেন না জেলার আদি বিজেপি নেতা কর্মীরা এই নিয়েই বিজেপির অন্দরে কোন্দল চলছে। বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলকে জড়ানো হচ্ছে। নন্দীগ্রামের মানুষ সব দেখছেন ভোটের বাক্সে তারা জবাব দিয়ে দেবেন।


Post a Comment