গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে - The News Lion

গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ     দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দিয়েছিল এক গৃহবধূ। সেই কারণেই গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির  চার সদস্যের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে। গত নয় বছর আগে মহিলার বিয়ে হয় বেজা গ্রামে।দম্পতির প্রথৃ সন্তান মেয়ে। গৃহবধূর দাদা পল্লব কুমার সাধু জানিয়েছেন, গত ডিসেম্বর মাসের ২৬ তারিখে দুপুরবেলায় বোন ফোন করে জানায় কেন কন্যা সন্তানের জন্ম দিয়েছি এই অভিযোগে প্রচন্ড পরিমানে মারধোর  করছে স্বামী শিবপ্রসাদ প্রামানিক সহ শশুর শাশুড়ি।  


বোন ফোনে বলে তাকে যেন বাপের বাড়ি তে নিয়ে আসি। ফোনে বোনকে বলি আগামীকাল গিয়ে কথা বলবো। কিন্তু সেই দিন সন্ধ্যা নাগাদ বোনের শ্বশুর সদানন্দ প্রামানিক ফোন করে আমার দেরকে জানায় বোন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠিয়েছে। আমারও হাসপাতালে ছুটে যাই। কিন্তু সেখান থেকে বোন কে বর্ধমান মেডিকেল কলেজের স্থানান্তরিত করে।  


মাঝপথে বোনের শরীর অত্যন্ত খারাপ হওয়ায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসি। গত তিন তারিখ বোন মারা যায়।মানশিক যন্ত্রণা কাটিয়ে উঠে আমরা ময়ূরেশ্বর থানায় শিবপ্রসাদ প্রামানিক সহ  শশুর,শাশুড়ি  ননদ,ননদাই, বিরুদ্ধে খুনের মামলা করি। ময়ূরেশ্বর থানার পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্ত দের খোঁজে  তল্লাসি শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.