সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত - The News Lion

সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত

 


দি নিউজ লায়নঃ    সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত। শনিবার দুপুর বারোটা নাগাদ তুষারপাত শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তুষারপাত। সাদা বরফের চাদরে ঢাকা পড়ে পাহাড়। স্বাভাবিক ভাবেই ম‍রসুমের প্রথম তুষারপাতে খুশি পর্যটকরা। 


তবে তুষারপাতের ফলে বেশকিছু বিপত্তি ঘটেছে। সান্দাকফুর একাধিক রাস্তায় বরফ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দ্রুত বরফ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে রবিবারের মধ্যে নতুন করে তুষারপাত না হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আবহা দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন হঠাৎ করেই তুষারপাত শুরু হয় আগাম পূর্বাভাস ছিল না আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত বছর ফেব্রুয়ারি টাইগার হিলে তুষারপাত হয়েছিল সে দিক থেকে চলতি বছর কিছুটা আগেই তুষারপাত হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.