সবং কিষান মান্ডিতে শুরু হলো খড়্গপুর মহকুমা শ্রমিক মেলা - The News Lion

সবং কিষান মান্ডিতে শুরু হলো খড়্গপুর মহকুমা শ্রমিক মেলা

 


দি নিউজ লায়নঃ    শনিবার পশ্চিম মেদিনীপুর  জেলার সবং কিষাণ মান্ডিতে খড়গপুর সদর মহকুমার শ্রমিক মেলা শুরু হয়। দুই দিনের শ্রমিক মেলার সূচনা করেন বিধায়ক গীতা ভূঁইয়া, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া ,অ্যাডিশনাল লেবার কমিশনার বলরাম ঘোড়াই,রাজ্য শ্রমিক বোর্ডের চেয়ারম্যান প্রদীপ ব্যানার্জি, লেবার কমিশনার বিতান কুমার দে, শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবং ব্লক ডেভলপমেন্ট উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি।


 খড়গপুর ঝাড়গ্রাম ঘাটাল সাব ডিভিশনাল এর এসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার  ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শ্রমিক মেলায় প্রায় চার হাজার মানুষ নিজের হাতে বিনামূল্যে সামাজিক সুরক্ষার ফরম জমা দেন।শ্রমিক মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ১৩ জন বেনিফিশিয়ারির হাতে পেনশন এর কাগজ তুলে দেওয়া হয়। তারা প্রতিমাসে ৭৭০ টাকা  করে পেনশনপাবেন। যাদের বয়স ৬০ বছর হয়ে গেছে তারা এই পেনশন পাবেন।


 শ্রমিক মেলা   প্রাঙ্গনে  উপস্থিত মানুষের মধ্যে প্রচুর উৎসাহ ছিল। বিভিন্ন স্তরের মানুষ, মায়েরা ও বোনেরা শ্রমিক মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন। শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত‍্যদিন  কে স্মরণ করে সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া বলেন এই সরকার মা-মাটি-মানুষের সরকার শ্রমিকদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে,শ্রমিকদের পরিবারকে সুরক্ষিত করেছে। তাই এই সরকার এর পাশে থাকার জন্য ও সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন এবং বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.