বিধায়ক পদ থেকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়ে মিহির গোস্বামীকে চিঠি পাঠালেন পার্থ চট্টোপাধ্যায় - The News Lion

বিধায়ক পদ থেকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়ে মিহির গোস্বামীকে চিঠি পাঠালেন পার্থ চট্টোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য সাত দিনের সময় দিয়ে চিঠি পাঠালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 


বুধবার এই চিঠি এসে পৌঁছেছে মিহির গোস্বামীর কাছে। ইতিমধ্যেই মিহির মমতার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বিজেপিতে যোগদান করেছেন। 2016  বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তাই অবিলম্বে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়ে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে চিঠি পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই বিষয়ে বিষয়ে মিহির গোস্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.