কাঁথিতে তৃণমূলের পতাকা ছিঁড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল বিজেপি সমর্থক মহিলা সাফাই কর্মী - The News Lion

কাঁথিতে তৃণমূলের পতাকা ছিঁড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল বিজেপি সমর্থক মহিলা সাফাই কর্মী

 


দি নিউজ লায়নঃ    তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক মহিলা বিজেপি সমর্থক। রজি বোম্বালী নামে ওই মহিলা কাঁথি পুরসভার সাফাই কর্মী বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে কাঁথির প্রভাত কুমার কলেজ সংলগ্ন ধনদীঘিতে তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। তার সামনে লাগানো পতাকা পোস্টার বুধবার সকালে ছেঁড়ার চেষ্টা করেন ওই সাফাই কর্মী ঘটনাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মীরা হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 


কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন জানান, তদন্তে সত্য উদঘাটিত হবে। তিনি অভিযোগ করেন,  ঘটনার নেপথ্যে রয়েছেন বিজেপি সমর্থক কাঁথি পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হিমাংশু মান্না।হিমাংশু মান্না পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হয়ে ও শুভেন্দু অধিকারীর সহকারী হিসাবে কাজ করেন। তিনি বিজেপির ফ্ল্যাগ,ফেস্টুন লাগানোর কাজ সহ সাফাই কর্মীদের বিজেপির হয়ে মিটিং, মিছিল ও পতাকা লাগাতে বাধ্য করছেন।হিমাংশু মান্না সহ সহযোগী দের  বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেওয়ার জন্য পৌর প্রশাসকমন্ডলী র জরুরী বৈঠক ডাকার জন্য পৌর প্রশাসকমন্ডলী চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি কে লিখিত অনুরোধ জানিয়েছেন পৌর প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.