দীর্ঘদিনের দাবি পূরণ, বালুরঘাটের গ্রামে নয়া সড়ক
দি নিউজ লায়নঃ গ্রামের একমাত্র রাস্তার জন্য দুই দু'বার ভোট বয়কট করেছিলেন। এমনকি এই রাস্তার জন্য গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি৷ অবশেষে প্রায় ৫০ বছর গ্রামের একমাত্র রাস্তা হচ্ছে। খুশি বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চকমাধববাসী। বুধবার দুপুরে চকমাধবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের রাস্তার শুভ সূচনা করা হয়। গ্রামের মোট ১৮০০ মিটার রাস্তা মধ্যে মাটির ৯০০ মিটার রাস্তা ঢালাই বা কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে।
এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার শিলান্যাস করেন বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার, ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাপতি অরূপ কুমার সরকার, তৃণমূলনেত্রী প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনরা। প্রথম ধাপে ৬০০ মিটার রাস্তা হবে৷ বাকি ৩০০ মিটার পরের ধাপে। একশো দিনের প্রকল্পে রাস্তাটি তৈরি হচ্ছে। যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এবিষয়ে স্থানীয় বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন ও বুলবুলি বর্মন জানান, দীর্ঘ ৫০ বছর ধরে রাস্তা হয়েছিল না তাদের। এর জন্য তারা ভোট বয়কটও করেছিলেন।
অবশেষে বেহাল রাস্তাটি কংক্রিটের হচ্ছে। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার উদ্ধোধন করা হল। তারা খুশি। রাস্তা না থাকার জন্য যে সমস্যা হচ্ছিল তা মিটবে এবার। অন্যদিকে এবিষয়ে বালুরঘাটের বিডিও অনুজ শিকদার জানান, দীর্ঘ দিনের দাবী ছিল এটি৷ মোট ৯০০ মিটার রাস্তা দুটি ধাপে হবে৷ একশো দিনের প্রকল্পের অধীনে এই রাস্তাটি হচ্ছে। ৬০০ মিটার প্রথমে হবে৷ তার জন্য ২৭ লাখ বরাদ্দ করা হয়েছে৷ বাকি ৩০০ মিটার পরের ধাপে হবে৷ সেটার জন্য প্রায় ১৪ লাখ বরাদ্দ করা হয়েছে।

Post a Comment