হাতির তাণ্ডবে ক্ষতিপূরণ সহ হাতির পালকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি নিয়ে গড়বেতা রেঞ্জ অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ - The News Lion

হাতির তাণ্ডবে ক্ষতিপূরণ সহ হাতির পালকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি নিয়ে গড়বেতা রেঞ্জ অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   বেশ কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির তান্ডব এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষী, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি, প্রাণ গেছে বেশ কয়েকজনের।শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার রূপনারায়ন বন বিভাগের অধীনে থাকা গড়বেতার রেঞ্জের অফিসের সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা, প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার একাধিক গ্রামে তান্ডব চালিয়েছে হাতির পাল।


যার  ফলে হাতির হামলায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী থেকে শুরু করে এলাকার চাষিরা। চাষীদের দাবি ক্ষতিপূরণ সহ হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বনদপ্তরকে।তাদের দাবি গুলি যদি আগামী কয়েক দিনের মধ্যে না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা।প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন।অবশেষে বনদপ্তরের আধিকারিকের পক্ষ থেকে  যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতি পুরণ দেওয়ার ও হাতির দলকে অন্যত্র পাঠানোর আশ্বাস দেওয়ায় উঠে যায়  গ্রামবাসীদের বিক্ষোভ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.